‘রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত’

 


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ সংক্রান্ত রাষ্ট্রপতির এক বক্তব্যকে কেন্দ্র করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি তোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ দাবিতে তারা জাতীয় শহীদ মিনারে সমাবেশও করেছে।

কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগের প্রক্রিয়া কী, সংবিধানে বা কী আছে? এ নিয়ে সর্বত্র আলোচনা সমালোচনার দেখা দিয়েছে। কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। কিন্তু এখন স্পিকার নেই। আবার রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হলে সংসদের দুই তৃতীয়াংশের সই ও ভোট লাগবে। কিন্তু এখন সংসদও নেই।

এছাড়া রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকারের দায়িত্ব পালনের কথা আছে। কিন্তু এখন স্পিকারও নেই।

এ অবস্থায় কেউ কেউ বলছেন, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাইতে পারে। যেমনটি হয়েছিল অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে।

রাষ্ট্রপতি নির্বাচন

সংবিধানের ৪৮ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন।

(৪) কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, যদি তিনি-(ক) পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক হন; অথবা (খ) সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন; অথবা (গ) কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন।

রাষ্ট্রপতির অভিশংসন

অভিসংশন নিয়ে সংবিধানের ৫২ অনুচ্ছেদে বলা হয়েছে: 

(১) এই সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যাইতে পারবে; এর জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে অনুরূপ অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করে একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের কাছে দিতে হবে; স্পিকারের কাছে নোটিশ দেওয়ার দিন হতে ১৪ দিনের পূর্বে বা ৩০ দিনের পর এই প্রস্তাব আলোচিত হইতে পারবে না; এবং সংসদ অধিবেশনরত না থাকলে স্পিকার অবিলম্বে সংসদ আহ্বান করবেন।

(২) এই অনুচ্ছেদের অধীন কোনো অভিযোগ তদন্তের জন্য সংসদ কর্তৃক নিযুক্ত বা আখ্যায়িত কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের কাছে সংসদ রাষ্ট্রপতির আচরণ গোচর করিতে পারবেন।  

(৩) অভিযোগ-বিবেচনাকালে রাষ্ট্রপতির উপস্থিত থাকবার এবং প্রতিনিধি-প্রেরণের অধিকার থাকবে।

(৪) অভিযোগ-বিবেচনার পর মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে অভিযোগ যথার্থ বলিয়া ঘোষণা করিয়া সংসদ কোনো প্রস্তাব গ্রহণ করিলে প্রস্তাব গৃহীত হওয়ার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হইবে।

(৫) এই সংবিধানের ৫৪ অনুচ্ছেদ-অনুযায়ী স্পিকার কর্তৃক রাষ্ট্রপতির দায়িত্ব-পালনকালে এই অনুচ্ছেদের বিধানাবলি এই পরিবর্তন-সাপেক্ষে প্রযোজ্য হইবে যে, এই অনুচ্ছেদের (১) দফায় স্পিকারের উল্লেখ ডেপুটি স্পিকারের উল্লেখ বলিয়া গণ্য হইবে এবং (৪) দফায় রাষ্ট্রপতির পদ শূন্য হইবার উল্লেখ স্পিকারের পদ শূন্য হওয়ার উল্লেখ বলিয়া গণ্য হবে; এবং (৪) দফায় বর্ণিত কোনো প্রস্তাব গৃহীত হইলে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালনে বিরত হবেন।

Post a Comment

0 Comments