![]() |
| ভূমিকম্প |
দেশের বিভিন্ন জায়গায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণে শরীয়তপুরের জাজিরায়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ৪৩ মিনিট ২৫ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর । ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১।
ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির বা হতাহতের খবর জানা যায়নি।
.jpg)
0 Comments