ঢাকার আশপাশে প্রাকৃতিক পরিবেশে পরিবার পরিজন নিয়ে বিনোদনের সবচেয়ে ভাল স্থান, থাইল্যান্ড ও ইন্দোনিশিয়ার সাফারী পার্কের আদলে তৈরী দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাফারী পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বা সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি সাফারি পার্ক। ২০১০ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ২০১৩ সালের নভেম্বর মাসে এটির উদ্বোধন করা হয়।
এটি ঢাকা থেকে ৪০ কিলোমিটার উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে ৩ কিলোমিটার পশ্চিমে সাফারী পার্কটির অবস্থান।
পার্কের সময়সূচি: সপ্তাহে ছয়দিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য পার্কটি খোলা থাকে। প্রতি মঙ্গলবার পার্ক সাপ্তাহিক বন্ধ থাকে। প্রবেশ মূল্য ৫০ টাকা। তবে ১৮ বছরের কম হলে মাত্র ২০ টাকা দিতে হবে।
শিক্ষা সফর বা পিকনিক: শিক্ষা সফর বা পিকনিকের জন্য জন্য উপযুক্ত জায়গা। পার্কের বাহিরে পিকনিক করার জন্য রয়েছে বিশাল খালি জায়গা যেখানে গাড়ি পার্কিং করা যাবে চার্জের বিনিময়ে। এছাড়াও কিছু স্পট আছে যেটা পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। শিক্ষা সফর বা পিকনিকের জন্য কর্তৃপক্ষের সাথে আগে যোগাযোগ করতে হবে।
সাফারি পার্কে আছে জলহস্তী, বাঘ, সিংহ, হাতি, সাম্বার, মায়া হরিণ, চিত্রা হরিণ, বানর, হনুমান, ভল্লুক, গয়াল, কুমির ও বিচিত্র পাখী। এই পার্ক জুড়ে রয়েছে নানা দর্শনীয় পশু-পাখি ও ভাঙ্কর্য। পার্কের প্রথমে ঢুকেই হাতের ডানে পুরো পার্কের মানচিত্র পাওয়া যাবে। আকাশ থেকে পুরো পার্কের নয়নজুড়ানো দৃশ্য দেখার জন্য আছে কয়েকটি ওয়াচ টাওয়ার। এছাড়াও আছে ঝুলন্ত ব্রিজ ও হাতির উপড়ে চড়ার সুযোগ। তবে পার্কের বেশিরভাগ দর্শনীয় জিনিষগুলো টিকেটের বিনিময়ে দেখতে হবে।
এই পার্কটি পাঁচটি অংশে বিভক্ত:
- বঙ্গবন্ধু চত্বর
- কোর সাফারি: সাফারি পার্কের মূল আকর্ষণ এই কোর সাফারি। যেখানে জনপ্রতি ১০০ টাকা টিকেটের বিনিময়ে বাসে করে ঘুরে বেড়াবেন জঙ্গলে। আর বাঘ, ভাল্লুক, সিং, হরিন, জিরাফ, জেব্রা সহ বিভিন্ন প্রানি দেখবেন উন্মুক্ত। আপনার গাড়ির কাছে এসে তারা খেলা করছে।
- সাফারি কিংডম: এর আওতায় রয়েছে বাকি অন্যন্য আকর্ষনিয় সব কিছু। যেমন-
- প্রকৃতি বিক্ষন কেন্দ্র
- প্যারট এভিয়ারি
- ক্রাউন ফিজেন্ট এভিয়ারি
- ম্যাকাউ ল্যান্ড
- ছোট পাখিশালা
- ফেন্সি ডাক গার্ডেন
- কুমির পার্ক
- প্রজাপ্রতি বাগান
- ইমু/অস্ট্রিচ গার্ডেন
- কচ্ছপ ও কাছিম প্রজনন কেন্দ্র
- লিজার্ড পার্ক
- ভালচার হাউজ
- হাতি শালা
- মেরিন একুরিয়াম
- অর্কিড হাউজ
- পেলিকন আইল্যন্ড
- ঝুলন্ত ব্রিজ
- এগ ওয়ার্ল্ড
- ধনেশ এভিয়ারি
- প্রাইমেট হাউজ
- লেক জোন
- বোটিং লেক
- লামচিতার ঘর
- ক্যঙ্গারু এভিয়ারি
- প্রাকৃতিক ইতিহাসের জাদুঘর
- শিশু পার্ক
- জীব বৈচিত্র্য পার্ক
- বিস্তৃত এশীয় পার্ক
হ্রদে বোটিং ছাড়া বাকি সব গুলো দেখতে ১০ টাকা করে টিকেট লাগে। সবগুলি দেখার প্যাকেজ ১৬০ টাকা দিয়ে কেনা যাবে। যেখানে আলাদা আলাদা সব ঘুরে দেখতে ২৬০ টাকা লাগবে। এছাড়াও কিছু খন্ড খন্ড প্যাকেজ আছে ১০০ টাকা ও ৫০ টাকার।
এই পার্কে সকালে গিয়ে বিকেলে ফিরে আসা যায়। তারপরও কেউ চাইলে পার্কে থাকতে পারেন। রাত্রিযাপনের জন্য পার্কে বিশ্রামাগার আছে। থাকতে হলে আগে থেকে বুকিং দিয়ে যেতে হবে। এছাড়া ঢাকার বাইরে থেকে আসলে গাজিপুর চৌরাস্তা এসে যেকোন হোটেলে থাকতে পারেন।

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments