কাকরাইলে জাতীয় পার্টির শনিবারের বিক্ষোভ সমাবেশ স্থগিত

 



রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির আগামীকাল শনিবারের সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে দলটি।


পুলিশের নিষেধাজ্ঞা জারির পর কাকরাইলে ডাকা বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা করেছে জাতীয় পার্টি। উদ্ভূত পরিস্থিতিতে আজ শুক্রবার রাতে দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক প্রথম আলোকে বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শনিবারের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি স্থগিত করেছি। এই সমাবেশ কর্মসূচি কবে করা হবে, পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।’
আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলেছে, শনিবার পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।

Post a Comment

0 Comments